| |
Slider Image Slider Image Slider Image Slider Image

এলেঙ্গা পৌরসভা

কালিহাতি, টাঙ্গাইল
প্রশাসক
Mayor
জনাব সায়েদা খানম লিজা
প্রশাসক
মোবাইলঃ 01304885556
ইমেইলঃ ellengapourashava@gmail.com
কর্মকালঃ 14-08-2025 হতে অদ্যবধি
পৌরসভার ম্যাপ
এক নজরে এলেঙ্গা পৌরসভা
এলেঙ্গা পৌরসভা একটি “খ” শ্রেণিভুক্ত পৌরসভা, যা ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়। এটি টাঙ্গাইল জেলার গুরুত্বপূর্ণ ও বাণিজ্যিকভাবে সমৃদ্ধ একটি নগর এলাকা এবং উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এবং আঞ্চলিক যোগাযোগ ও অর্থনীতির কেন্দ্রবিন্দুতে অবস্থিত। পৌরসভার মোট আয়তন ২৩.২৪ বর্গ কিলোমিটার (৫৭৪২.৭০ একর) এবং এতে ৩৪টি গ্রাম ও ২৬টি মৌজা অন্তর্ভুক্ত। মোট জনসংখ্যা ৪৯,৪৫৪ জন; এর মধ্যে পুরুষ ২৪,০৬৭ জন এবং মহিলা ২৫,৩৮৭ জন। মোট ভোটার সংখ্যা ৩৭,৩১৩ জন, যার মধ্যে পুরুষ ভোটার ১৮,৬৮৫ জন এবং মহিলা ভোটার ১৮,৬২৮ জন। শিক্ষার হার ৭২.১৮%। পৌর প্রশাসনে প্রকৌশল বিভাগে ০৭ জন, প্রশাসন বিভাগে ২১ জন এবং চুক্তিভিত্তিক ১১ জন কর্মরত রয়েছেন। অবকাঠামোগত দিক থেকে পৌর এলাকায় ৪৪.৫০ কিলোমিটার কার্পেটিং রাস্তা, ৫.৪১ কিলোমিটার এইচবিবি রাস্তা, ৫২.৫২ কিলোমিটার কাঁচা রাস্তা, ৮.০১ কিলোমিটার আরসিসি রাস্তা, ৫.৫৬৭ কিলোমিটার পাকা ড্রেন এবং ২.৮০ কিলোমিটার কাঁচা ড্রেন রয়েছে। এছাড়া ১৪টি ব্রিজ ও ৫১টি কালভার্ট রয়েছে। জনস্বাস্থ্য ও পানি ব্যবস্থাপনায় ৬,০৫০টি নলকূপ, ১২৪টি পুকুর, ১০টি জলাশয় এবং ৮,২০০টি পায়খানা রয়েছে। শিল্প ও অর্থনৈতিক খাতে ১টি ভারী শিল্প ও ১৪৮টি ক্ষুদ্র শিল্প কারখানা, ২৪টি রাইস মিল, ০৬টি বয়েল মিল, ২০টি ক্ষুদ্র ও কুটির শিল্প এবং ৩টি বণিক সমিতি কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া ২৮টি এনজিও, ৩টি তাঁত পরিবার, ২৫টি স্বনির্ভর পরিবার ও ৫২টি কুমার পরিবার রয়েছে। পরিবহন খাতে ৯২৮টি রিকশা/ভ্যান/অটো চলাচল করে। শিক্ষা ব্যবস্থায় ০৩টি কলেজ, ০৫টি হাই স্কুল, ১৫টি প্রাথমিক বিদ্যালয়, ১৫টি কিন্ডারগার্টেন স্কুল এবং ১৫টি কমিউনিটি স্কুল রয়েছে। স্বাস্থ্যসেবায় ০১টি উপস্বাস্থ্য কেন্দ্র ও ০৭টি বেসরকারি ক্লিনিক/হাসপাতাল রয়েছে। আর্থিক ও সেবাখাতে ১৪টি ব্যাংক, ০২টি ডাকঘর ও ০৪টি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে। ধর্মীয় ও সামাজিক অবকাঠামোর মধ্যে ৮৩টি মসজিদ, ১৭টি মন্দির, ১৩টি ঈদগাহ মাঠ, ৩৪টি কবরস্থান ও ০৬টি শ্মশান ঘাট রয়েছে। এছাড়া ০১টি হাট, ০৬টি বাজার ও ১৯টি সুপার মার্কেট পৌর এলাকার বাণিজ্যিক কার্যক্রমকে গতিশীল করেছে। সার্বিকভাবে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, শিল্প ও বাণিজ্যিক সুবিধা সমৃদ্ধ এলেঙ্গা পৌরসভা একটি উন্নয়নমুখী ও সম্ভাবনাময় নগর এলাকা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
নোটিশ বোর্ড
নোটিশ নাম্বার তারিখ বিষয় ডাউনলোড করুন
268 31-03-2026 ADP Tender Notice : 01/2025-2026 📄 ডাউনলোড
১৩৭ 15-02-2026 হাট-বাজার ও কসাইখানা ইজারা বিজ্ঞপ্তি-১৪৩৩ (বাংলা) 📄 ডাউনলোড
সকল নোটিশ
নাগরিক সেবা
আবেদনের অবস্থা/পিডিএফ পেতে Tracking No দিন